মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

সংগৃহীত ছবি

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত এলাকায় বিজিবির গুলিতে এক ভারতীয় চোরাকারবারি আহত হয়েছে। শনিবার (১৩ জুন) রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিজিবি।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, সীমান্ত এলাকায় নিয়মিত টহল কার্যক্রম চলাকালে বিজিবি টহলদল দুইজন সন্দেহভাজন ভারতীয় চোরাকারবারিকে চ্যালেঞ্জ করে। এ সময় তারা ধারালো অস্ত্র নিয়ে টহলদলের ওপর হামলার চেষ্টা করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণ ও আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা গুলি চালায়। এতে একজন চোরাকারবারি আহত হয়।

আহত ব্যক্তি ও তার সহযোগী পরে ভারতের ভেতরে পালিয়ে যায়। ঘটনার পর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এ বিষয়ে গোয়েন্দা অনুসন্ধান ও আইনগত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় তারা সর্বদা কঠোর অবস্থানে রয়েছে।