ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ এসপি হলেন জহিরুল
সংগৃহীত ছবি
ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ জেলা পুলিশ সুপার (এসপি) নির্বাচিত হয়েছেন শেরপুরের একেএম জহিরুল ইসলাম।
বুধবার সকালে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তার হাতে স্বীকৃতি-স্মারক তুলে দেওয়া হয়।
সার্বিক আইনশৃঙ্খলা, আভিযানিক সাফল্য, জন-গ্রহণযোগ্যতা এবং অভিন্ন মানদণ্ডের ওপর ভিত্তি করে রেঞ্জের জেলাগুলোর মধ্যে চলতি বছরের মে মাসের সামগ্রিক কর্ম মূল্যায়নের ভিত্তিতে তাকে এ স্বীকৃতি দেওয়া হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া।
এ সময় রেঞ্জের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ও বিভিন্ন জেলার পুলিশ সুপার উপস্থিত ছিলেন।