‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি
ফাইল ছবি
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টি ও দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে চলতি বছরের ২৫ মে থেকে আগামীর ২৫ মে পর্যন্ত সময়কে ‘নজরুল বর্ষ’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
রবিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ ঘোষণা ২৫ মে ২০২৬ থেকে কার্যকর হবে।