সাশ্রয়ী দামে প্রিমিয়াম অভিজ্ঞতা দেবে নতুন স্মার্টফোন হেলিও ৪৬

সাশ্রয়ী দামে প্রিমিয়াম অভিজ্ঞতা দেবে নতুন স্মার্টফোন হেলিও ৪৬

ছবি: সংগৃহীত

স্মার্টফোন বাজারে নতুন চমক নিয়ে এসেছে হেলিও। প্রতিষ্ঠানটি উদ্বোধন করেছে নতুন স্মার্টফোন হেলিও ৪৬। আকর্ষণীয় নকশা, শক্তিশালী কার্যক্ষমতা, উন্নত ক্যামেরা এবং বড় পর্দার সমন্বয়ে তৈরি এই ফোন দেশের ব্যবহারকারীদের জন্য সাশ্রয়ী দামে প্রিমিয়াম অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যেই বাজারে আনা হয়েছে।

প্রযুক্তিপ্রেমীদের মতে, হেলিও ৪৬ প্রমাণ করবে—ভালো মানের স্মার্টফোন ব্যবহার করতে সব সময় বেশি অর্থ খরচ করতে হয় না।

হেলিওর বিক্রয় বিভাগের প্রধান মোহাম্মদ আবু সায়েম বলেন, “স্মার্টফোন এখন শুধু একটি যন্ত্র নয়, এটি মানুষের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ। হেলিও ৪৬ ব্যবহারকারীদের জন্য উন্নত কার্যক্ষমতা ও আধুনিক নকশার সমন্বিত অভিজ্ঞতা দেবে।”

হেলিও ৪৬-এ রয়েছে সর্বশেষ অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেম। এর মাধ্যমে ব্যবহারকারীরা পাবেন আধুনিক সুবিধা, সহজ ব্যবহার পদ্ধতি এবং উন্নত কাস্টমাইজেশনের সুযোগ।

ফোনটিতে রয়েছে ৬ দশমিক ৬৭ ইঞ্চির এইচডি প্লাস পর্দা। রয়েছে ১২০ হার্জ রিফ্রেশ রেট সুবিধা। ফলে স্ক্রলিং হবে আরও মসৃণ। অনলাইন ক্লাস, ভিডিও দেখা কিংবা গেম খেলার সময় পাওয়া যাবে উন্নত অভিজ্ঞতা।

পাঞ্চ-হোল নকশার এই পর্দা ফোনটিকে দিয়েছে আধুনিক চেহারা। পাশাপাশি ম্যাট ফিনিশ ডিজাইনের কারণে হাতে ধরলেও পাওয়া যাবে প্রিমিয়াম অনুভূতি।

কার্যক্ষমতার জন্য হেলিও ৪৬-এ ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি৮১ চিপসেট। সঙ্গে রয়েছে ২ গিগাহার্জ অক্টাকোর প্রসেসর। ফলে একসঙ্গে একাধিক অ্যাপ চালানো, দ্রুত অ্যাপ পরিবর্তন এবং গেম খেলার অভিজ্ঞতা হবে আরও স্বচ্ছন্দ।

ফোনটিতে রয়েছে ৬ জিবি র‍্যাম। মেমোরি ফিউশন প্রযুক্তির মাধ্যমে আরও ৬ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‍্যাম বাড়ানোর সুবিধা রয়েছে। ১২৮ জিবি অভ্যন্তরীণ মেমোরিতে রাখা যাবে প্রয়োজনীয় ছবি, ভিডিও ও অ্যাপ।

ছবি তোলার ক্ষেত্রে হেলিও ৪৬-এ রয়েছে ৫০ মেগাপিক্সেলের ডুয়াল পেছনের ক্যামেরা। উন্নত অ্যাপারচারের কারণে কম আলোতেও ভালো ছবি তোলার সুবিধা মিলবে। সামনে রয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা, যা সেলফি ও ভিডিও কলে ভালো মানের ছবি দেবে।

দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে দেওয়া হয়েছে ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ারের লি-পলিমার ব্যাটারি। দ্রুত চার্জের জন্য রয়েছে ১৮ ওয়াটের দ্রুত চার্জিং সুবিধা। পানি ও ধুলাবালি থেকে সুরক্ষায় রয়েছে আইপি ৬৪ সুরক্ষা সুবিধা। সংযোগের ক্ষেত্রে পাওয়া যাবে চতুর্থ প্রজন্মের নেটওয়ার্ক, ওয়াই-ফাই, জিপিএস এবং ওটিজি সুবিধা।

নিরাপত্তার জন্য রয়েছে পাশের অংশে আঙুলের ছাপ শনাক্তকরণ ব্যবস্থা এবং মুখ শনাক্ত করে ফোন খোলার সুবিধা। এছাড়া রয়েছে জি সেন্সর, প্রক্সিমিটি সেন্সর ও আলো শনাক্তকারী সেন্সর।

তিনটি আকর্ষণীয় রঙে পাওয়া যাবে হেলিও ৪৬—টাইটেনিয়াম ফগ, অ্যাডমিরাল ব্লু এবং শ্যাডো ব্ল্যাক। সব মিলিয়ে আধুনিক সুবিধা ও আকর্ষণীয় নকশার হেলিও ৪৬-এর দাম রাখা হয়েছে ১৫ হাজার ৯৯৯ টাকা।