বাদ পড়া এইচএসসি পরীক্ষার্থীদের নতুন সুযোগ

বাদ পড়া এইচএসসি পরীক্ষার্থীদের নতুন সুযোগ

ছবি: সংগৃহীত

আসন্ন ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ফরম পূরণে বাদ পড়া শিক্ষার্থীদের জন্য পুনরায় সুযোগ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।  সোমবার (২২ জুন) এ বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিলম্ব ফিসহ ফরম পূরণ এবং ‘সোনালী সেবা’র মাধ্যমে ফি পরিশোধের সময়সীমা আগামী ২৫ জুন রাত ১২টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থীদের ফরম পূরণের সব কার্যক্রম সম্পন্ন করতে হবে।

এর আগে ফরম পূরণ ও ফি পরিশোধের সময়সীমা দুই দফা বৃদ্ধি করা হয়েছিল। প্রথম দফায় সময় বাড়িয়ে ২৮ এপ্রিল পর্যন্ত করা হয়। 

পরে দ্বিতীয় দফায় সময়সীমা ১৫ থেকে ১৬ জুন পর্যন্ত বর্ধিত করা হয়। নতুন সিদ্ধান্তের ফলে যারা নির্ধারিত সময়ের মধ্যে ফরম পূরণ করতে পারেনি, তারা আরও একবার সুযোগ পাচ্ছে।