পুঁজিবাজার : সূচকের সঙ্গে বেড়েছে লেনদেন

পুঁজিবাজার : সূচকের সঙ্গে বেড়েছে লেনদেন

ফাইল ছবি

 

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৪ জুন) পুঁজিবাজারে সূচকের সামান্য উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বাড়লেও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে।

ডিএসই ও সিএসই সূত্রে এতথ্য জানা গেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসই প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১১ পয়েন্ট কমে ৫ হাজার ৬১৬ পয়েন্টে অবস্থান করছে।

অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১১৪০ ও ২১২৭ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে ৯৪০ কোটি ২১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবসের চেয়ে প্রায় ১১২ কোটি টাকার লেনদেন বেড়েছে। আগের দিন ডিএসইতে ৮২৮ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।

বুধবার ডিএসইতে ৩৯৭টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ১৮২টি কোম্পানির, কমেছে ১৬৫টি এবং অপরিবর্তিত রয়েছে ৬৫টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।

এদিন লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠান হলো- বেক্সিমকো ফার্মা, সামিট পোর্ট, ব্রাক ব্যাংক, আইটি কনসালটেন্ট, বিডিথাই, ন্যাশনাল ফিড, কেডিএস এক্সোসরিজ, আইপিডিসি, ডমিনেজ স্টিল ও স্কয়ার ফার্মা।

অপর শেয়ারবাজার সিএসই’র সার্বিক সূচক সিএএসপিআই ১ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ১১৯ পয়েন্টে অবস্থান করছে।

এদিন সিএসইতে হাত বদল হওয়া ২১৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১০৬টির, কমেছে ৭৯টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির কোম্পানির শেয়ার দর।

বুধবার সিএসইতে ৫৮ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৪০ কোটি টাকার লেনদেন কমেছে। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ৯৮ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।