দেশে সর্বপ্রথম ও আন্তর্জাতিকমানের ই-জিরো বোর্ড উন্মোচন করলো সুপার বোর্ড

দেশে সর্বপ্রথম ও আন্তর্জাতিকমানের ই-জিরো বোর্ড উন্মোচন করলো সুপার বোর্ড

ছবি: সংগৃহীত

বাংলাদেশের পার্টিকেল বোর্ড শিল্পে এক নতুন অধ্যায়ের সূচনা করলো সুপার বোর্ড। দেশের ইতিহাসে প্রথম এবং একমাত্র ব্র্যান্ড হিসেবে সুপার বোর্ড আন্তর্জাতিক মানের ই-জিরো সার্টিফিকেটপ্রাপ্ত বোর্ড আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে।

টি. কে. গ্রুপের অন্যতম অঙ্গপ্রতিষ্ঠান সুপার ফরমিকা অ্যান্ড লেমিনেশন লিমিটেড-এর দেশব্যাপী স্বীকৃত ও সমাদৃত ব্র্যান্ড সুপার বোর্ডের এই নতুন উদ্ভাবন সব মহলে প্রশংসা ও সমর্থন অর্জন করেছে। এটি দেশ ও দেশের মানুষের কল্যাণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, ফরমালডিহাইড নির্গমনের মাত্রাকে E0, E1 এবং E2—এই তিনটি শ্রেণিতে ভাগ করা হয়। এর মধ্যে E0 হলো সর্বোচ্চ এবং সবচেয়ে কঠোর মান, যেখানে নির্গমনের মাত্রা প্রাকৃতিক পরিবেশের কাছাকাছি এবং মানবস্বাস্থ্যের জন্য সর্বাধিক নিরাপদ। এতদিন বাংলাদেশের বাজারে E1 বা তার নিচের মানের পণ্যই সীমাবদ্ধ ছিল। সুপার বোর্ড এই ঘাটতি চিহ্নিত করে স্বাস্থ্য, পরিবেশ এবং ভবিষ্যৎ প্রজন্মের কথা বিবেচনা করে আন্তর্জাতিক মানসম্পন্ন E0 বোর্ড বাজারে আনার উদ্যোগ গ্রহণ করে এবং অর্জন করে আমেরিকার CARB/EPA স্বীকৃত বাংলাদেশের প্রথম ও একমাত্র ই-জিরো (E0) সার্টিফিকেট।

এই উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলন ও সুপার বোর্ড E0 পণ্য উন্মোচন অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় স্থপতি, শিল্পসংশ্লিষ্ট ব্যক্তি, গণমাধ্যম প্রতিনিধি এবং প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশবরেণ্য স্থপতি কাজী গোলাম নাসির, স্থপতি ও অধ্যাপক আবু সাঈদ এম. আহমেদ, বিজনেস ডিরেক্টর মো. শফিউল আথার, বিজনেস ডিরেক্টর মোহাম্মদ মোফাচ্ছেল হক, টি. কে. গ্রুপের উপদেষ্টা মাহফুজুর রহমান, হেড অব বিজনেস মোহাম্মদ নুরুন নবী, হেড অব বিজনেস অপারেশন আবু ফাতাহ মো. জাবেদ, হেড অব ব্র্যান্ড (টি. কে. গ্রুপ) মো. ইব্রাহিম খলিল নয়ন, এজিএম ইঞ্জি. মো. শাহ নেওয়াজ এবং হেড অব ব্র্যান্ড (সুপার বোর্ড) আ. আ. মু. আবিদ।

বক্তারা বলেন, এই উদ্যোগ কেবল একটি নতুন পণ্যের সূচনা নয়; বরং বাংলাদেশের ইন্টেরিয়র ও নির্মাণশিল্পে স্বাস্থ্যসচেতনতার একটি মৌলিক পরিবর্তনের সূচনা। আন্তর্জাতিক মানসম্পন্ন, পরিবেশবান্ধব ও স্বাস্থ্যনিরাপদ E0 বোর্ডের প্রবর্তন দেশের নির্মাণ ও আসবাব শিল্পে নতুন মানদণ্ড স্থাপন করবে এবং ভোক্তাদের জন্য আরও নিরাপদ ও টেকসই সমাধান নিশ্চিত করবে।