নিরাপত্তার স্বার্থে বাড়ি ছাড়ছেন সালমান! নতুন ঠিকানা কোথায় অভিনেতার?

নিরাপত্তার স্বার্থে বাড়ি ছাড়ছেন সালমান! নতুন ঠিকানা কোথায় অভিনেতার?

ছবি: সংগৃহীত

সালমান খানের অনুরাগীদের কাছে প্রিয় নাম গ্যালাক্সি। ঈদ, জন্মদিনসহ বিশেষ উপলক্ষগুলোতে ভাইজানকে দেখতে বাড়িটির সামনে ভিড় জমান তারা। কিছুদিন পর হয়তো দৃশ্যটি দেখা যাবে না। 

কেননা গুঞ্জন উঠেছে, সালমান ত্যাগ করছেন তার দীর্ঘদিনের এ আবাসস্থল। বান্দ্রার সমুদ্রের ধারে নতুন বাড়িতে উঠবেন অভিনেতা। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

জানা গেছে, বান্দ্রায় ছয় তলা একটি বাড়ি নির্মাণের অনুমোদন পেয়েছেন সালমান। নির্মাণ শেষ হলেই ছাড়বেন গ্যালাক্সি। মহারাষ্ট্র কোস্টাল জোন ম্যানেজমেন্ট অথরিটি সূত্রে খবর, বান্দ্রার ওই জমি সালমানের মা সালমা খানের নামে। সেখানে দুই তলা একটি ভবন ছিল। হাড় জিরজিরে হওয়ায় সেটি ভাঙা হয়। সেখানেই উঠবে ছয়তলা ভবন।

পর্নস্টারের সঙ্গে ফাঁকা ঘরে সালমান খান, জানা গেল যে তথ্য
জানা গেছে, ছয়তলা ভবন ছাড়াও সেখানে থাকবে একটি গ্রাউন্ড ফ্লোর, স্টিল্ট পার্কিং। উপকূলীয় অঞ্চল হওয়ায় নির্মাণের ক্ষেত্রে পরিবেশ সুরক্ষায় কিছু শর্ত মানতে হচ্ছে সালমানকে। বাড়ি নির্মাণের সময় সেখানকার কোনো গাছ কাটা যাবে না। উপরন্তু বিভিন্ন ধরণের গাছ লাগাতে হবে। 

এদিকে অনেক দিন ধরেই বিষ্ণোই গ্যাংয়ের প্রাণনাশের হুমকি গরম নিশ্বাস ফেলছে সালমানের কাঁধে। ওয়াই প্লাস নিরাপত্তা দেওয়া হচ্ছে তাকে। বান্দ্রার বাড়ির ক্ষেত্রেও জরদার নিরাপত্তা ব্যবস্থা থাকছে। মূল সড়ক থেকে বেশ ভেতরে একটি শান্তিপূর্ণ এলাকায় হতে যাচ্ছে বাড়িটি। যেখানে গোপনীয়তা ও নিরাপত্তা আরও বেশি থাকবে বলে ধারণা করা হচ্ছে।

সালমানের দীর্ঘদিনের সঙ্গী গ্যালাক্সি। ১৯৭৪ সাল থেকে থাকছেন তিনি। তাই বাড়ি ছাড়ার গুঞ্জন ছড়াতেই নড়েচড়ে উঠেছেন সবাই। তবে কি নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত? ভাবছেন অনেকে। তবে সালমানের পক্ষ থেকে কোনো বিবৃতি না আসায় এখনও গ্যালাক্সি ছাড়ার বিষয়টি নিশ্চিত না।