জেডএনআরএফ বিশ্ববিদ্যালয়ে ভর্তি মেলার উদ্বোধন

জেডএনআরএফ বিশ্ববিদ্যালয়ে ভর্তি মেলার উদ্বোধন

ছবি: ফাইল ফটো

রাজধানীর মধ্য বাড্ডায় জেডএনআরএফ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আজ থেকে শুরু হয়েছে ১৫ দিনব্যাপী ভর্তি মেলা ২০২৬। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর মোহাম্মদ মহিউদ্দীন আজ শুক্রবার (৩ জুলাই) আনুষ্ঠানিকভাবে এ ভর্তি মেলার উদ্বোধন করেন। 

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার গোলাম মোর্শেদ, বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা। বিশ্ববিদ্যালয়ের  (Admission & Marketing বিভাগের) সহকারী পরিচালক মোশারফ আদনান জানান, ভর্তি মেলায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য স্পট অ্যাডমিশন কাউন্সেলিং, বিভাগ নির্বাচন, ক্যারিয়ার গাইডলাইন, স্কলারশিপ মূল্যায়ন এবং ভর্তি-সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যসেবা প্রদান করা হচ্ছে। 

পাশাপাশি শিক্ষার্থী ও অভিভাবকরা বিশ্ববিদ্যালয়ের আধুনিক শিক্ষা ব্যবস্থা, একাডেমিক কার্যক্রম, গবেষণার সুযোগ এবং ভবিষ্যৎ ক্যারিয়ারের সম্ভাবনা সম্পর্কে সরাসরি জানার সুযোগ পাচ্ছেন।

তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী একাডেমিক ফলাফলের ভিত্তিতে যোগ্য শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ ১০০% টিউশন ফি ওয়েভার এবং ভর্তি ফিতে ৫০% ছাড়ের বিশেষ সুবিধা রাখা হয়েছে।
এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীরা আগামী ১৮ জুলাই পর্যন্ত রাজধানীর মধ্য বাড্ডা, অবস্থিত ZNRF UNIVERSITY ক্যাম্পাসে অনুষ্ঠিত ভর্তি মেলায় অংশ নিয়ে তাৎক্ষণিক ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।