ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

ফাইল ছবি

ঝিনাইদহের শৈলকুপায় ইজিবাইক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আসিফ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার বিকালে উপজেলার নাঙ্গলবাদ রোডের বন্দেখালী ব্রীজ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আসিফ শৈলকুপা উপজেলার বন্দেখালী গ্রামের গরু ব্যবসায়ী নায়েবের ছেলে।  

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার বিকালে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি থেকে আসিফ নাঙ্গলবাদ বাজারে যাচ্ছিলেন।

পথিমধ্যে নাঙ্গলবাদ রোডের বন্দেখালী নামকস্থানে নাঙ্গলবাদ থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষে আসিফ ঘটনাস্থলে নিহত হয়। এ সময় ইজিবাইক আহত হয়।  

এ তথ্য নিশ্চিত করেছেন ঝিনাইদহ শৈলকুপা থানার ওসি হুমায়ন কবির মোল্লা