টেলিটকের ‘পেশাজীবী’ প্যাকেজ, ৪৫ পয়সা মিনিট
সংগৃহীত
টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরী উদ্বোধন করলেন পেশাজীবীদের জন্য বিশেষ সুবিধার প্যাকেজ ‘পেশাজীবী প্যাকেজ’।
শিক্ষক, প্রকৌশলী, ডাক্তার, সরকারি কর্মকর্তা, আইনজীবী, সাংবাদিক, মিডিয়াকর্মীরা এই প্যাকেজের সুবিধা পাবেন।
বৃহস্পতিবার (০৯ জুলাই) এক বিজ্ঞপ্তিতে টেলিটক জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই টেলিটক গ্রাহকদের সাশ্রয়ী মূল্যে পণ্য ও সেবা প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় টেলিটক নিয়ে এলো সাশ্রয়ী মূল্যে পেশাজীবী (যেমন: শিক্ষক, প্রকৌশলী, ডাক্তার, সরকারি কর্মকর্তা, আইনজীবী, সাংবাদিক, মিডিয়া ইত্যাদি) এর জন্য বিশেষ প্যাকেজ ‘পেশাজীবী প্যাকেজ’।
এই প্যাকেজে কথা বলা যাবে মাত্র ৪৫ পয়সায়, ১০ সেকেন্ড পালস সুবিধা নিয়ে। এ ছাড়াও গ্রাহক ৩০ দিন মেয়াদে বোনাস ডাটা ভলিউমসহ মাত্র ২০১/- টাকায় ১৫ জিবি, ৩৬২/- টাকায় ৩৫ জিবি এবং ৪৪৯/- টাকায় ৬৫ জিবি পাবে।
উক্ত প্যাকেজে আরও থাকছে আকর্ষণীয় বান্ডল অফারে- ৩০ দিন মেয়াদে থাকছে মাত্র ২৪৯/- টাকায় ৩০০ মিনিট+২০০ এসএমএস+৫ জিবি ডাটা, ৩৯৯/- টাকায় ৫০০ মিনিট+২৫০ এসএমএস+১০ জিবি ডাটা, ৫৯৯/- টাকায় ৮০০ মিনিট+৩০০ এসএমএস+৩০ জিবি ডাটা এবং
৬৯৯/- টাকায় ১০০০ মিনিট+১০০ এসএমএস+৫০ জিবি ডাটা।
গ্রাহক অফারসমূহ নির্দিষ্ট USSD code ডায়াল করার মাধ্যমে নিতে পারবে, যা টেলিটকের ওয়েবসাইটে পাওয়া যাবে।
প্যাকেজটি গ্রহণ করতে হলে পেশাজীবীর প্রমাণক হিসেবে গ্রাহককে অবশ্যই সংশ্লিষ্ট পেশাজীবী সংগঠনের রেজিস্ট্রেশন নম্বর সম্বলিত আইডি কার্ড ইত্যাদি দেখাতে হবে। প্যাকেজটি টেলিটকের কর্পোরেট অনুবিভাগ এবং গ্রাহক সেবা কেন্দ্রের মাধ্যমে পাওয়া যাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালকসহ আরও উপস্থিত ছিলেন টেলিটক এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।