ইসরায়েলি হামলায় হামাসের শীর্ষ কমান্ডার নিহত
ফাইল ছবি।
গাজায় ইসরায়েলের বিমান হামলায় হামাসের শীর্ষ এক কমান্ডার নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির সামরিক বাহিনী।
সংবাদমাধ্যম আলজাজিরা বলছে, শুক্রবার এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, নিহত ওই কমান্ডারের নাম ইয়াহইয়া সাঈদ মোহাম্মদ হামদান।
তিনি হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেডের নুখবা ইউনিটের প্রধান ছিলেন। একই সঙ্গে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের রেইম এলাকায় চালানো হামলার নেতৃত্বে জড়িত ছিলেন বলে দাবি করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, দক্ষিণ গাজায় বৃহস্পতিবার পরিচালিত একটি নির্ভুল বিমান হামলায় তাকে হত্যা করা হয়েছে।
ইসরায়েলের দাবি, ওই কমান্ডার সেখানে অভিযান পরিচালনাকারী তাদের সেনাদের জন্য তাৎক্ষণিক হুমকি হয়ে উঠেছিলেন।