খাগড়াছড়ির পাহাড়ে মিললো অজ্ঞাত নারীর মরদেহ
প্রতিকি ছবি
খাগড়াছড়ির মহালছড়ির উপজেলার পাহাড় থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১০ জুলাই) দুপুরে উপজেলার ২৪ মাইল এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, মহালছড়ি যৌথ খামার ও মুড়া পাড়ার মাঝামাঝি কলেজের বিপরীত দিকে প্রায় দেড় কিলোমিটার ভেতরের একটি স্থানে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
প্রাথমিকভাবে মরদেহটি একজন মারমা নারীর হতে পারে বলে ধারণা করা হলেও, এখন পর্যন্ত তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, মরদেহের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলছে। এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে