মুন্সীগঞ্জে ইয়াবাসহ আটক ২
প্রতিকি ছবি
মুন্সীগঞ্জের গজারিয়া থেকে ৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার (১০ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে গজারিয়া উপজেলার ভাটেরচর এলাকার নতুন রাস্তার মোড়ের উত্তর পাশে সজীব টেলিকমের সামনে পাকা সড়ক থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন কক্সবাজারের টেকনাফ উপজেলার কেকেপাড়া ৩ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল মাহাবুবের ছেলে নুরুল ইসলাম ওরফে সোহাগ (৩৮) এবং বরিশালের মুলাদী উপজেলার সফিপুর এলাকার শাহজাহান হাওলাদারের ছেলে মো. মিন্টু মিয়া (২৩)।
পুলিশ জানায়, অভিযানের সময় নুরুল ইসলাম ওরফে সোহাগের দেহ তল্লাশি করে তার পরিহিত প্যান্টের সামনের অংশে লুকিয়ে রাখা কালো স্কচটেপে মোড়ানো দুটি ২৫০ মিলিলিটারের খালি সেভেন আপ (7UP) প্লাস্টিকের বোতল উদ্ধার করা হয়।
বোতল দুটিতে মোট ৩ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, নুরুল ইসলাম বিক্রির উদ্দেশ্যে ইয়াবাগুলো মিন্টু মিয়ার কাছে নিয়ে এসেছিলেন। ইয়াবা হস্তান্তরের সময় দুজনকেই হাতেনাতে গ্রেফতার করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ