রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রতিকী ছবি

রাজশাহীর তানোরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে জালাল উদ্দীন (৫৫) নামের এক চালক নিহত হয়েছেন। শনিবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে তানোর-মুন্ডুমালা সড়কের নোনাপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জালাল উদ্দীন উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট উত্তরপাড়া গ্রামের মৃত মনির উদ্দীনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, বিকেলে জালাল উদ্দীন নোনাপুকুর এলাকা থেকে কোয়েলহাট বাজারে যাচ্ছিলেন। পথে নোনাপুকুর ব্রিজসংলগ্ন এলাকায় অপর একটি মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। অন্য একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।