পটুয়াখালীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পটুয়াখালীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিকী ছবি

পটুয়াখালীর কলাপাড়ায় মিলি আক্তার মায়া (২৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল ১০টার দিকে উপজেলার লতাচাপলি ইউনিয়নের নাইওরিপাড়া গ্রামে তার মৃতদেহটি উদ্ধার করে মহিপুর থানা পুলিশ।  

মৃত মিলি আক্তার মায়া চাঁদপুর জেলার খোরশেদ আলমের মেয়ে। সে নাইওরিপাড়া গ্রামের ট্রাক শ্রমিক মো. নাঈমের স্ত্রী।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ দেখতে পায় পরিবারের সদস্যরা। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে থানায় খবর দেন।

মহিপুর থানার ওসি শামীম হাওলাদার জানান, মৃতদেহ উদ্ধার ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।