টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ যুবক নিহত

টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ যুবক নিহত

প্রতিকী ছবি

টাঙ্গাইলের মির্জাপুরে নৌকা ভ্রমণে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বংশাই থলপাড়া নদীতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শেরপুর জেলার হাসমতের ছেলে জিকুল (১৮) ও রংপুর জেলার সাজ্জাদ (১৮)।

প্রত্যক্ষর্থীরা জানান, গাজীপুরের ভাওয়াল মির্জাপুর থেকে ৪০ জন যুবক নৌকা নিয়ে মির্জাপুরের মহেড়া জমিদারবাড়ী পিকনিক স্পর্টে বেড়াতে যান।

সেখান থেকে ফেরার পথে ফতেপুর ইউনিয়নের থলপাড়া নদীর ওপর বিদ্যুতের তারে স্পৃষ্ট হয় ছয়জন। এদের মধ্যে ঘটনাস্থলে দুইজন অজ্ঞান হয়ে যান। পরে তাদের উদ্ধার করে কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। আহত চারজন হাসপাতালে চিকিৎসাধীন।

মির্জাপুর থানা পুলিশের উপপরিদর্শক রাশেদ ফজল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ দুটির সুরতহাল শেষে টাঙ্গাইল মর্গে পাঠানোর প্রস্ততি চলছে। অন্য আহতদের চিকিৎসা চলছে।