ভোলার চরফ্যাশন প্রেস ক্লাবের সভাপতি নিয়াজ, সম্পাদক কামাল নির্বাচিত

ভোলার চরফ্যাশন প্রেস ক্লাবের সভাপতি নিয়াজ, সম্পাদক কামাল নির্বাচিত

ছবিঃ সংগৃহীত।

ভোলার চরফ্যাশন প্রেস ক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচনে জুলফিকার মাহমুদ নিয়াজ পুনরায় সভাপতি এবং কামাল গোলদার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শুক্রবার (১৭ জুলাই) রাতে প্রেস ক্লাব মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, সভায় সর্বসম্মতিক্রমে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী ২ কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করা হবে। নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন প্রেস ক্লাবের সাবেক ৩ সভাপতি অধ্যক্ষ ডিএম ফারুক, অধ্যাপক মিজানুর রহমান ও হাবিবুর রহমান সেলিম।

এর আগে শুক্রবার সন্ধ্যা থেকে প্রেস ক্লাব মিলনায়তনে প্রবীণ ও নবীন সদস্যদের উপস্থিতিতে এক মিলনমেলা বসে। সদস্যদের প্রাণবন্ত অংশগ্রহণে সাধারণ সভা শেষ হওয়ার পর নতুন কমিটি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়।

সাধারণ সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা আবদুল জলিল, শহিদুল ইসলাম দুলাল, অধ্যক্ষ কামরুজ্জামান, আলহাজ কামাল মিয়াজী, রেদওয়ানুল হক, মাওলানা রুহুল আমিন, হারুন অর রশিদ, রুহুল আমিন বাবুল, সোহরাব হোসেন লিটন ও মোস্তাফিজুর রহমানসহ ক্লাবের সদস্যরা।