সুনামগঞ্জে র্যাবের খপ্পরে ৪ অনলাইন জুয়াড়ি
প্রতীকী ছবি।
সুনামগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে অনলাইন জুয়া চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। শনিবার (১৮ জুলাই) বিকেলে উপজেলার মল্লিকপুর সরকারি খাদ্য গুদামসংলগ্ন নদীর ঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়ায় ব্যবহৃত পাঁচটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন-দিরাই উপজেলার খাগাউড়া গ্রামের ইমন তালুকদার (২২), বিপ্লব সরকার (২১), অমৃত দাস (২২) এবং সুনামগঞ্জ সদর উপজেলার হাসননগর এলাকার মো. মোহন (১৬)।
র্যাব-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেল পাঁচটার দিকে র্যাব-৯, সিপিসি-৩-এর একটি দল মল্লিকপুর এলাকায় অভিযান চালায়। সেখানে নদীর ঘাটে বসে কয়েকজন অনলাইনে জুয়া খেলছিলেন। র্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে এই চারজনকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা অনলাইনে জুয়া খেলার কথা স্বীকার করেছেন। তাদের ফোন তল্লাশি করে ১এক্সবেট (1xBet), জিতবাজ (Jeetbuzz) ও ক্যাসিনো অ্যাপসহ বিভিন্ন অনলাইন বেটিং প্ল্যাটফর্মের তথ্য পাওয়া গেছে।
্যাব