প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বগুড়ায় ছাত্রদলের আনন্দ মিছিল

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বগুড়ায় ছাত্রদলের আনন্দ মিছিল

সংগৃহীত ছবি

বগুড়ায় বিশ্ববিদ্যালয় অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল করা করেছে জেলা ছাত্রদল। 

 

মঙ্গলবার বিকেলে বগুড়া জেলা ছাত্রদলের উদ্যোগে এ আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি বগুড়া সরকারি আজিজুল হক কলেজ চত্বর থেকে বের হয়ে মহানগরের সাতমাথায় এসে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ। 

বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান বলেন, বগুড়ায় বিশ্ববিদ্যালয়ের অনুমোদন এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উচ্চশিক্ষার প্রসারে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এ সিদ্ধান্তের জন্য আমরা প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাই। 

বিশ্ববিদ্যালয়ের অনুমোদনকে জেলার শিক্ষা ও উন্নয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন তিনি।

এ সময় জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সরকারি আজিজুল হক কলেজ ও সরকারি শাহ সুলতান কলেজ শাখা ছাত্রদলের নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।