রাজশাহীতে পারিবারিক কলহে মারধরের অভিযোগ, নারীর মৃত্যু
প্রতিকি ছবি
রাজশাহীতে পারিবারিক কলহকে কেন্দ্র করে মারামারিতে ফরিদা পারভীন (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।
নিহত ফরিদা পারভীন পবা উপজেলার হরিয়ান এলাকার লালন শেখের স্ত্রী।
তার মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় পারিবারিক বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন ফরিদা পারভীন। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান বলেন, ‘ফরিদা নামে এক নারী মারামারির ঘটনায় মারা গেছেন। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। বিষয়টি তদন্ত করে বিস্তারিত পরে জানানো হবে