ধানবোঝাই নসিমন উল্টে প্রাণ গেল চালকের

ধানবোঝাই নসিমন উল্টে প্রাণ গেল চালকের

ফাইল ছবি

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সড়কে নসিমন উল্টে এর চালক নিহত হয়েছেন। নিহত চালকের নাম আকবর আলী (৫০)। 

শনিবার (২৫ জুলাই) বিকেলে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের তেতুলতলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আকবর আলী শিলখুড়ি ইউনিয়নের কাঠগীর এলাকার বাসিন্দা। এ ঘটনায় অপর একজন আহত হয়েছেন। 

শিলখুড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নসিমন সড়কের নিচে পড়ে গেলে চালক আকবর চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় মুক্তি (৫৮) নামের অন্য আরেকজন আহত হন।

স্থানীয়রা জানান, শিলখুড়ির শালজোড় ঘাটপাড় থেকে ধানের বস্তাবোঝাই একটি নসিমন ধলডাঙ্গা বাজারের দিকে যাচ্ছিল। সড়কের খানাখন্দের কারণে তেতুলতলা এলাকায় নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে পড়ে যায়। এতে চালক আকবর আলী নসিমনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।