আইফোন চার্জ করার সময় এই ৪টি ভুল কখনোই করবেন না
ফাইল ছবি
এই ডিজিটাল যুগে স্মার্টফোন আমাদের জীবনের অপরিহার্য অংশ। তবে আইফোনের ব্যাটারির স্বাস্থ্য ভালো রাখতে চার্জ করার সময় কিছু সাধারণ ভুল এড়িয়ে চলা অত্যন্ত জরুরি। কারণ এই ভুলগুলোর কারণে ব্যাটারির মারাত্মক ক্ষতি হতে পারে।
প্রতিবার ফোন ১০০ শতাংশ পর্যন্ত চার্জ করা থেকে বিরত থাকুন। অনেকেই ফোন ১০০ শতাংশ চার্জ হওয়ার পরও দীর্ঘ সময় চার্জারে লাগিয়ে রাখেন, যা ব্যাটারির ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে। বিশেষজ্ঞদের মতে, দৈনন্দিন ব্যবহারের জন্য ব্যাটারির চার্জ ২০ থেকে ৮০ শতাংশের মধ্যে রাখাই সবচেয়ে উপযুক্ত।
অনেকেরই অভ্যাস থাকে রাতে ঘুমানোর আগে ফোন চার্জে লাগিয়ে রেখে সকালে খুলে নেওয়া। আধুনিক আইফোনে ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম থাকলেও, দীর্ঘ সময় ধরে এভাবে চার্জারে লাগিয়ে রাখলে ব্যাটারির ওপর খারাপ প্রভাব পড়তে পারে। তাই প্রয়োজন অনুযায়ী চার্জ করুন এবং চার্জ সম্পূর্ণ হলে চার্জার থেকে ফোন খুলে নিন।
ফোনের ব্যাটারিকে সুরক্ষিত রাখতে সবসময় অরিজিনাল বা সার্টিফায়েড চার্জার এবং কেবল ব্যবহার করা উচিত। কম দামের বা লোকাল চার্জার অনেক সময় সঠিক ভোল্টেজ ও কারেন্ট সরবরাহ করতে পারে না, ফলে ব্যাটারির কর্মক্ষমতা কমে যায় এবং নিরাপত্তাজনিত ঝুঁকিও বাড়ে।
চার্জিংয়ের সময় ফোনের ব্যাটারি কিছুটা গরম হওয়া স্বাভাবিক হলেও অতিরিক্ত গরম জায়গায় ফোন চার্জ করা এড়ানো উচিত। বন্ধ গাড়ির ভিতরে বা অতিরিক্ত গরম ঘরে ফোন চার্জ করলে ব্যাটারির উপর খারাপ প্রভাব পড়ে। তাই সবসময় বাতাস চলাচল করে এমন জায়গায় ফোন চার্জ দিন।