মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৯৪
প্রতিকী ছবি
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৯৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
ডিএমপির তথ্যমতে, সোমবার (২৭ জুলাই) মতিঝিল বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে ৯৪ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে পল্টন থানা ২৪ জন, শাহজাহানপুর থানা ৩০ জন, খিলগাঁও থানা ১৫ জন, রামপুরা থানা ৯ জন, মুগদা থানা ৩ জন, মতিঝিল থানা ১১ জন ও সবুজবাগ থানা ২ জন।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত মামলার আসামি ও বিভিন্ন অপরাধের সাথে জড়িত অপরাধী।
গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।