‘সব ফ্রন্টে যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত ইসরাইলি সেনাবাহিনী’

‘সব ফ্রন্টে যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত ইসরাইলি সেনাবাহিনী’

সংগৃহীত ছবি

ইসরাইলি সেনাপ্রধান ইয়াল জামির জানিয়েছেন, যেকোনো ফ্রন্টে সামরিক অভিযান অব্যাহত রাখতে তাদের সেনাবাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে। দক্ষিণ লেবাননে ইসরাইলি-দখলকৃত এলাকা পরিদর্শনের সময় তিনি সেনা কর্মকর্তাদের এই কথা বলেন।

ইয়াল জামির তার বক্তব্যে উল্লেখ করেন, বিভিন্ন ফ্রন্টে সংঘাত বা অভিযান এখনও শেষ হয়নি, আর তা চালিয়ে যাওয়ার জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে। পরিস্থিতির যেকোনো ধরনের পরিবর্তন এবং সম্ভাব্য বিস্তৃত পরিস্থিতির মুখোমুখি হতে তারা প্রস্তুত আছেন বলে তিনি জানান।

তিনি আরও বলেন, লেবানন সীমান্তে প্রয়োজন দেখা দিলে ইসরাইলি বাহিনী আরও গভীরে প্রবেশ করবে এবং নতুন নতুন এলাকায় পৌঁছাবে। যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরাইলি বাহিনী দক্ষিণ লেবাননের অনেক পয়েন্টে তাদের দখলদারিত্ব বজায় রেখেছে এবং হিজবুল্লাহর অস্ত্রসংবরণ ও ইসরাইলের পুরোপুরি সেনা প্রত্যাহারের বিষয়ে আলোচনা চলাকালীন সময়েও তারা পর্যায়ক্রমিক হামলা চালিয়ে যাচ্ছে।

সূত্র: আল-জাজিরা।