পলাশে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও বিদায়ী শিক্ষকের সংবর্ধনা

পলাশে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও বিদায়ী শিক্ষকের সংবর্ধনা

সংগৃহীত

‎‎নরসিংদীর পলাশে আদর্শ শিশু শিক্ষা নিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও সহকারী শিক্ষক নাদিরা বেগমকে বদলিজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা দেওয়া হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি মোঃ আলম মোল্লা। বিশেষ অতিথি ছিলেন পলাশ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জুলেখা শারমিন।

আদর্শ শিশু শিক্ষা নিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি রাহিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সঞ্চালনা করেন  বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সুলতান উদ্দিন।

অনুষ্ঠানে ‎২০২৫ সালের ৫ম শ্রেণীর ট্যালেন্টপুল বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী জাওয়াদ আল মাহদী, মুহিম উদ্দিন জিহান, দূর্জানা রহমান সৃজন, ইবসার নাজহা, সাদিয়া জাহান এবং সাধারণ বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী শুভ চন্দ্র বিশ্বাস, মাঈদা আক্তার,পুষ্পিতা রানী দেবনাথ ও মুফিদা খানম এই ৯ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ফুল, ক্রেস্ট ও শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।

‎অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষক নাদিরা বেগমকে বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়।