শ্রীমঙ্গলে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি
সংগৃহীত
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
খেলাফত মজলিস শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার রাত ৯টায় ভানুগাছ রোডস্থ রিজিক রেস্টুরেন্ট অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য, মধ্যপাচ্য ও আফ্রিকা জোন পরিচালক মাওলানা আহমদ বিলাল।
শ্রীমঙ্গল উপজেলা খেলাফত মজলিস সভাপতি মাওলানা আয়েত আলীর সভাপতিত্ব ও সেক্রেটারি মাওলানা কাজী শিহাব উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি মাওলানা ফখরুল ইসলাম, সংগঠনের মক্কা মহানগরী সভাপতি হাফিজ মামুনুর রশিদ মক্কী, শ্রমিক মজলিসের মৌলভীবাজার জেলা সভাপতি মাওলানা এম এ রহিম নোমানী, ইসলামী যুব মজলিসের মৌলভীবাজার জেলা সভাপতি মো. এহসানুল হক প্রমুখ।
সভায় আরও বক্তব্য দেন, খেলাফত মজলিসের শ্রীমঙ্গল উপজেলা ওলামা সম্পাদক মাওলানা মাহফুজুর রহমান. ইসলামী যুব মজলিস মৌলভীবাজার জেলা প্রকাশনা সম্পাদক খালিদ সাইফুল্লাহ, পৌর খেলাফত মজলিস সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান আমিনী, ইসলামী যুব মজলিস শ্রীমঙ্গল উপজেলা সভাপতি মুস্তাকিম আল মুনতাজ, সেক্রেটারি সাদিকুর রহমান, শ্রীমঙ্গল পৌর যুব মজলিস সভাপতি মাহমুদুল হাসান নাঈম, ইসলামী ছাত্র মজলিস শ্রীমঙ্গল উপজেলা সেক্রেটারি মুস্তাফিজুর রহমান প্রমুখ।
জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ঐক্য, ন্যায়বিচার ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ভূমিকা রাখার আহবান জানিয়ে খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা আহমদ বিলাল বলেন, চব্বিশের গণআন্দোলন ছিল একটি বিপ্লব। এর সুত্রপাত ঘটেছিল ২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনার দিন। বিপ্লবের পূর্ণতায় পেয়েছে চব্বিশের ৫ আগস্ট এর গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে।যার ফলে এ সংসদ গঠিত হয়েছে, সরকার গঠিত হয়েছে। আজকের সংসদে জুলাই বিপ্লব, জুলাই সনদ নিয়ে টালবাহানা চলছে। যতদিন না জুলাই সনদ বাস্তবায়ন হবে, গণভোটের রায় বাস্তবায়ন না হবে, ততদিন পর্যন্ত আমরা নতুন বাংলাদেশের স্বাধীনতার স্বাদ ভোগ করতে পারবো না। আমাদের সেই স্বাধীনতা পেতে হলে, ধরে রাখতে হলে ইনসাফপূর্ণ রাষ্ট্র গড়তে হলে, জুলাই সনদ বাস্তবায়নে আবার নেমে পড়তে হবে। আর কোনো নতুন ফ্যাসিস্টকে এই দেশে আমরা স্থান দেব না।