এবি ব্যাংকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ

এবি ব্যাংকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ

ফাইল ছবি

এবি ব্যাংক চলতি হিসাব বছরের প্রথম ছয় মাসের (জানুয়ারি থেকে জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী আগের বছরের একই সময়ের চেয়ে ব্যাংকটির লোকসান বেড়েছে। এই সময়ে গ্রাহকের আমানত কমেছে বলে জানিয়েছে ব্যাংকটি।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে,  এবি ব্যাংকের চলতি বছরের জানুয়ারি-জুন সময়ে সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২১ টাকা ৬২ পয়সা। আগের বছরের একই সময়ে লোকসান ছিল ১৯ টাকা ৬৩ পয়সা। আলোচ্য সময়ে ব্যাংকের শেয়ারপ্রতি  লোকসান বেড়েছে ১ টাকা ৯৯ পয়সা।

এদিকে, এপ্রিল-জুন ২০২৬ পর্যন্ত সময়ে দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১২ টাকা ৪১ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১৬ টাকা ৭৮ পয়সা।

গত ৩০ জুন শেষে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ঋণাত্মক ৫৭ টাকা ৮৫ পয়সা।

এবি ব্যাংক থেকে জানায়, গ্রাহক আমানত ও আন্তঃব্যাংক আমানত কমে যাওয়ায় পরিচালন নগদ প্রবাহ কমেছে। এছাড়া, নিট সুদ আয় হ্রাস এবং নিট লোকসান হওয়ায় শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্যও উল্লেখযোগ্যভাবে কমে গেছে।