খুলনায় সন্ত্রাসী গ্রুপের তিন সদস্য অস্ত্রসহ গ্রেপ্তার

খুলনায় সন্ত্রাসী গ্রুপের তিন সদস্য অস্ত্রসহ গ্রেপ্তার

প্রতীকী ছবি

খুলনা মহানগরীর লবণচরা থানার রায়পাড়া এলাকায় অভিযান চালিয়ে কথিত শীর্ষ সন্ত্রাসী গ্রুপ ‘বি কম্পানির’ তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৬।

এসময় তাঁদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড তাজা গুলি, একটি ম্যাগাজিন এবং এক লাখ ৫৩ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়েছে।

 

রবিবার (২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে র‌্যাব-৬, সিপিসি স্পেশাল কম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে।

 

গ্রেপ্তাররা হলেন পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার বালিপাড়া গ্রামের ইলিয়াস সরদার (৪২), গোপালগঞ্জ সদর উপজেলার বকুলতলা এলাকার মো. সুজন (৩৮) এবং বরগুনার বেতাগী উপজেলার আমুয়া বেপারীপাড়া এলাকার নান্না বেপারী (৫৭)।