খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি হান্নান গ্রেপ্তার

খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি হান্নান গ্রেপ্তার

প্রতীকী ছবি

বিএনপির প্রায়াত চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি যুবলীগ নেতা হান্নান মিয়াকে পুলিশ গ্রেপ্তার করেছে।

রবিবার (২ আগস্ট) রাত পৌনে ২টার দিকে চাঁদপুর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

হান্নান ঢাকার ওয়ার্ড যুবলীগ নেতা। তার বাবার নাম মফিজ মিয়া। তিনি চাঁদপুর তরপুরচণ্ডী এলাকায় আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে।

পুলিশ জানায়, গোপন খবরের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

আইনি প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে সোপর্দ করা হবে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে একাধিক সন্ত্রাসী মামলা রয়েছে।