শাবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
সংগৃহীত
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির পাশাপাশি রাতের আকাশ আলোকিত করে মনোমুগ্ধকর আতশবাজি প্রদর্শনী করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার (৫ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন লাইফ সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক মিয়া, লাইব্রেরি প্রশাসক অধ্যাপক মুহ. মিজানুর রহমান, সাস্ট রাইটিং সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মুরাদ, সৈয়দ মুজতবা আলী হল প্রভোস্ট অধ্যাপক ড. মো. আশরাফ সিদ্দিকী, মেডিকেল প্রশাসক অধ্যাপক ড. মো মাহবুবুল আলম, পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মনযুর উল-হায়দার, মহাবিদ্যালয় পরিদর্শক (ভারপ্রাপ্ত) মো. ইউনুস আলী, পরিবহন দপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এমরান আহমদ চৌধুরী, অতিরিক্ত রেজিস্ট্রার ফয়ছল আহমেদসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ।