ইলিয়াস আলীকে ‘দ্বিতীয় চেষ্টায়’ জিয়াউল আহসানের নেতৃত্বে অপহরণ: চিফ প্রসিকিউটর
সংগৃহীত ছবি
দেড় দশক আগে বিএনপি নেতা ইলিয়াস আলীকে অপহরণের প্রথম চেষ্টা ব্যর্থ হওয়ার পর সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের ‘নেতৃত্বে’ দ্বিতীয় চেষ্টায় তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল বলে তথ্য পাওয়ার কথা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
বৃহস্পতিবার গণমাধ্যমকে তিনি বিষয়টি জানান।
‘জিয়াউল আহসানের মামলায় তার এক বডিগার্ড সাক্ষ্য দিয়েছিল, তার সাক্ষ্যেও ইলিয়াস আলীর গুমের কিছু তথ্য এসেছিল, ওই বিষয়ে একটু বলুন’,- সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, ‘আমরা তো তার কাছ থেকে ক্লুটা পেয়েছি। সে যেটা বলছিল, প্রথমবার তারা এটেম্প্ট করেছিল একটা, বনানীতে। তাকে তুলে নেওয়ার একটা এটেম্প্ট করেছিল। সেই এটেম্প্টটা প্রথমে যখন ব্যর্থ হলো, পরের এটেম্প্টে জিয়াউল আহসানের নেতৃত্বে তাকে অপহরণ করা হয়। এইটুকুর ইনভেস্টিগেশন আমরা প্রাইমারিলি পেয়েছি।’
তিনি আরও বলেন, ‘আমরা বিএনপি নেতা ইলিয়াস আলীর ইনভেস্টিগেশনটা স্পেশালি করছি। জিয়াউল আহসানের কেসের মধ্যে যে অভিযোগ, সামগ্রিক যে সিস্টেমেটিক অফেন্সটা, এই যে মানুষগুলোকে তুলে তুলে এনে যারা গুম করত এবং যে অভিযোগ, সেগুলোও ইলিয়াস আলীর কেসের ইনভেস্টিগেশন রিপোর্টে থাকবে।