মেহেরপুরের শতাধিক পরিবার পেল বিশুদ্ধ পানির পাম্প

মেহেরপুরের শতাধিক পরিবার পেল বিশুদ্ধ পানির পাম্প

সংগৃহীত

শতাধিক পরিবারে পেল বিশুদ্ধ পানির পাম্প। পম্পটি বসানো হয়ে মেহেরপুর শহরের চক্রপাড়ার আবুল হোসেনের বাড়িতে। আব্দুর রহিম মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে এই পাম্প বসানো হয়।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বিশুদ্ধ পানি সরবরাহের উদ্বোধন করেন আব্দুর রহিম মেমোরিয়াল ট্রাস্টের ডিএসএম কবিরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন ট্রাস্টটির এক্সিকিউটিভ সোহানুর রহমান, জেটিএস ইকবাল হোসেন, এমএফও হৃদয় চক্রবর্তী। সেখান থেকে দিন-রাত ২৪ ঘণ্টা পানি নিতে পারছেন এলাকার মানুষ। 

চক্রপাড়র সুফিয়া খাতুন জানান, পৌরসভার পানি সরবরাহ রয়েছে এলাকাতে। কিন্তু সেখান থেকেই কেউই পানি নিতে পারেন না। কারণ কখন সরবরাহ থাকেন আবার কখনও বন্ধ থাকে। মাঝে মধ্যে সরবরাহ থাকলেও পানির সঙ্গে আসে পোকা। একেবারেই খাওয়ার যোগ্য নয়। ফলে পুরো এলাকা পানি সঙ্কটে ভূগছিল। সবার বাড়িতে চাপ কল নেয়। পাম্পটি বসানোই পুরো কয়েকটি পাড়ার মানুষ আজ উপকৃত। যে কোনো সময়ে চাহিদা মতো পানি নিতে পারছেন মানুষ।

একই এলাকার আরিফা খাতুন জানান, গোসল থেকে শুরু করে রান্না-বান্না সবখানেই ছিল পানির তীব্র সঙ্কট। পাম্পাটি বসানোর কারণে সকলে এখন থেকে সুবিধা ভোগ করতে পারছেন। শুধু এলাকার মানুষ নয়, পাশের কয়েকটি পাড়া থেকে এসেও মানুষ পাম্প থেকে পানি নিয়ে যেত পারছেন। এজন্য ট্রাস্টের প্রতিষ্ঠাতা থেকে শুরু করে এর সাথে সংশ্লীষ্ট প্রতিটি মানুষকে ধন্যবাদও জানান তারা।

আব্দুর রহিম মেমোরিয়াল ট্রাস্টের ডিএসএম. কবিরুল ইসলাম জানান, নানা ধরনের সমাজ সেবা কাজের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানটি। বিশেষ করে ঢাকাতে দীর্ঘদিন ধরে পথচারীদের মাঝে খাবার বিতরণ করে আসছেন তারা। পাশাপাশি দেশের যেসব জায়গায় বিশুদ্ধ পানির সঙ্কট রয়েছে সেগুলো চিহ্নিত করা হয়। পরে এই ট্রাস্টের উদ্যোগে নিজস্ব খরচে সেসব এলাকায় বিশুদ্ধ পানির সরবরাহের লক্ষে পাম্প বসানো হয়। যে কোনো সমাজ সেবা মূলক কাজে প্রতিষ্ঠাটি সব সময় পাশে থাকবে বলেও জানান তিনি।