শ্রীপুরে ঢেঁকি দিয়ে দরজা ভেঙে প্রবাসীর বাড়িতে ডাকাতি
প্রতিকি ছবি
গাজীপুরের শ্রীপুরের পাঁচলটিয়া গ্রামের সৌদি প্রবাসী সাকিবের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।
এ সময় প্রবাসীর বাবা, মাসহ অন্য স্বজনদের জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে।
সাকিবের মা সুরাইয়া বেগম জানান, বৃহস্পতিবার রাতের খাবার শেষে তারা ঘুমিয়ে পড়েছিলেন।
রাত আনুমানিক ২টার দিকে চার ডাকাত ঘরের ঢেঁকি দিয়ে দরজা ভেঙে ভেতরে ঢোকে এবং বাকিরা বাইরে পাহারা দিতে থাকে। এরপর তারা স্বামী সামাদ মোল্লা, মেয়ে ও তার মুখ কাপড় দিয়ে বেঁধে ফেলে। এক নাতনির গলায় রামদা ও ছুরি ধরে হত্যার হুমকি দিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা দাবি করে। একপর্যায়ে ডাকাত দল দুই মেয়েসহ পরিবারের অন্য সদস্যদের ১৭ ভরি স্বর্ণালংকার, নগদ ১ লাখ টাকা ও বেশ কয়েকটি মোবাইল ফোন লুট করে পালিয়ে যায়।
শুক্রবার সকালে খবর পেয়ে শ্রীপুর থানার ওসি শাহীনুর আলমসহ পুলিশের একাধিক দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ সময় ওসি বলেন, ‘ঘটনায় চারজন জড়িত ছিল বলে প্রবাসীর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করছি। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।