খাগড়াছড়িতে প্রমিলা কাপ ফুটবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু

খাগড়াছড়িতে প্রমিলা কাপ ফুটবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু

সংগৃহীত ছবি

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি  ফুটবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হয়েছে। শনিবার(৮ আগস্ট) বিকালে জেলা স্টেডিয়ামে এ টুনামেন্টের উদ্বোধন করেন খাগড়াছড়ির সাংসদ ওয়াদুদ ভূইয়া।

 

এতে সভাপত্বিত করেন জেলা প্রশাসক মো. আনোয়ার শাহাদাত। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোরতোজ আলী, জেলা বিএনপির বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছারসহ বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তারা।

জেলা ক্রিয়া সংস্থার আয়োজনে এ টুর্নামেন্টের প্রথম দিনে অংশ নেন মহালছড়ি প্রমিলা স্পোর্টস বনাম খাগড়াছড়ি প্রমিলা ফুটবল একাডেমী দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। মোট পাঁচটি টিম পর্যায়ক্রমে এ টুর্নামেন্টে  অংশ নেবে। স্টেডিয়ামে নারীদের খেলা দেখতে বিপুলসংখ্যক দর্শকের সমাগম ঘটে।