রাবির আইসিটি সেন্টারের নতুন পরিচালক হাসনাত কবীর
অধ্যাপক ড. মো. হাসনাত কবির
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইসিটি সেন্টারের পরিচালক পদ থেকে পরিচালক অধ্যাপক মো. ছাইফুল ইসলামকে অব্যাহতি দিয়ে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ড. মো. হাসনাত কবিরকে নতুন পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রবিবার (৯ আগস্ট) কর্তৃপক্ষের আদেশক্রমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ইফতেখারুল আলম মাসউদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. ছাইফুল ইসলামকে আগামী সোমবার (১০ আগস্ট) থেকে আইসিটি সেন্টারের পরিচালক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
একই দিন থেকে নতুন পরিচালক হিসেবে ড. মো. হাসনাত কবীরের নিয়োগ কার্যকর হবে। দায়িত্ব পালনকালে তিনি প্রতি মাসে ছয় হাজার টাকা সম্মানী পাবেন। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।