চট্টগ্রামে হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার
প্রতিকি ছবি
চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানায় দায়ের করা সড়ক দুর্ঘটনায় নাঈম হাসান হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক প্রধান আসামি মো. তৌহিদুল আলমকে (২৯) গ্রেফতার করেছে র্যাব-৭। তৌহিদু ফটিকছড়ি থানার বিবিরহাট এলাকার জানে আলমের ছেলে।
র্যাব-৭ জানিয়েছে, বায়েজিদ বোস্তামী থানায় সড়ক পরিবহন আইনে মামলাটি দায়ের করা হয়। মামলায় তৌহিদুল আলমকে এজাহারভুক্ত প্রধান আসামি করা হয়।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এআরএম মোজাফ্ফর হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় নাঈম হাসান হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি তৌহিদুল আলম বায়েজিদ বোস্তামী থানা এলাকায় অবস্থান করার গোপন সংবাদের ভিত্তিতে অক্সিজেন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। তাকে বায়েজিদ বোস্তামী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।