নারায়ণগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রতিকি ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লায় হোসনে আরা বৃষ্টি (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে পূর্ব লামাপাড়া এলাকার মোবারক হোসেনের ভাড়াটিয়া বাসার একটি রুম থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত হোসনে আরা বৃষ্টি (২০) ময়মনসিংহ জেলার নান্দাইল থানার মোহনপুর এলাকার মৃত দুলাল হোসেনের মেয়ে।
পরিবারের সদস্যরা জানান, একই এলাকা মেনু মিয়ার ছেলে আনোয়ার হোসেনের সাথে এক বছর আগে হোসনে আরা বৃষ্টির বিয়ে হয়। বিয়েরপর বৃষ্টিকে নিয়ে আনোয়ার হোসেন ফতুল্লার পূর্ব লামাপাড়া এলাকায় চলে আসেন। এখানে একটি রুমে ভাড়া থেকে গার্মেন্টসে কাজ করেন।
ফতুল্লা মডেল থানার এসআই আশীষ কুমার দাস জানান, ময়না তদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে। সকালে বৃষ্টিকে বাসায় রেখে তার স্বামী আনোয়ার কাজে চলে যায়। দুপুরে খাবার বিরতিতে এসে দরজা বন্ধ পেয়ে বাড়িওয়ালার স্ত্রীকে ডাকেন আনোয়ার। পরে বাড়িওয়ালার স্ত্রী এসে দরজা ধাক্কা দিয়ে খুলে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।