বাবর আজমের রেকর্ডে ভাগ বসালেন আফগান ব্যাটার
সংগৃহীত ছবি
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের অবদান রাখার মধ্যে দিয়ে আফগানিস্তান ব্যাটার ইব্রাহিম জাদরান তার ক্যারিয়ারে আরও একটি বড় রেকর্ড গড়লেন। এই ফরম্যাটে দ্রুততম আফগান ব্যাটার হিসেবে তিনি দু হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন।
বেলফাস্টে চতুর্থ ওয়ানডেতে সেদিকুল্লাহ আতালের ক্যারিয়ার সেরা ১৪৩ এবং ইব্রাহিম জাদরানের ১০৭ রানের সুবাদে আইরিশ ৪২ রানে হারিয়েছে আফগানিস্তান। এতে এক ম্যাচ বাকি থাকতেই ৩-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে সফরকারীরা। এই ম্যাচে রেকর্ড গড়েন ইব্রাহিম জাদরান।
মাত্র ৪৫ ইনিংসে এই মাইলফলকে পৌঁছানোর ফলে দ্রুততম সময়ে ২,০০০ ওয়ানডে রান করা ব্যাটারদের তালিকায় তিনি যৌথভাবে তৃতীয় স্থানে উঠে এসেছেন। এই তালিকায় তার সঙ্গী হলেন পাকিস্তানের বাবর আজম ও জহির আব্বাস, ইংল্যান্ডের কেভিন পিটারসেন এবং দক্ষিণ আফ্রিকার রাসি ফন ডার ডুসেন।
গিল ৩৮ ইনিংসে এবং আমলা ৪০ ইনিংসে এই মাইলফলকে পৌঁছেছিলেন। জাদরান আরও চারজন বিখ্যাত ক্রিকেটারের সঙ্গে যৌথভাবে তৃতীয় স্থানটি ভাগ করে নিয়েছেন। পাকিস্তানের সাবেক ব্যাটার জহির আব্বাস, ইংল্যান্ডের কেভিন পিটারসেন, পাকিস্তানের বাবর আজম এবং দক্ষিণ আফ্রিকার রাসি ফন ডার ডুসেনও ৪৫ ইনিংসে দুই হাজার ওয়ানডে রান করেছিলেন। এই রেকর্ডটি জাদরানকে এই ফরম্যাটের অন্যতম সেরা খেলোয়াড়দের কাতারে নিয়ে এসেছে।
ওয়ানডেতে অভিষেকের পর থেকেই এই আফগান ওপেনার নিয়মিতভাবে রান করে আসছেন। মাত্র ২৪ ইনিংসেই তিনি ১ হাজার রানের গণ্ডি পেরিয়েছিলেন। এরপর ধারাবাহিকভাবে নিজের রানের সংখ্যা বাড়িয়ে চলেছেন।