শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
প্রতিকী ছবি
সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে লুৎফর রহমান (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের পশ্চিম শ্রীফলকাটি গ্রামে এ ঘটনা ঘটে।
লুৎফর রহমান ওই গ্রামের মৃত আহাদ আলীর ছেলে।
স্থানীয় ইউপি সদস্য শ্যামল কুমার মণ্ডল জানান, লুৎফর রহমান অন্যের জমি বর্গা নিয়ে ধান চাষ করতেন। বুধবার মাঠে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শ্যামনগর থানার ওসি শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।