২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৯৩

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৯৩

প্রতিকি ছবি

সারাদেশে ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আরও ২ জনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে ডেঙ্গু শনাক্ত ৬৯৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।  

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১১ জন এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ৬ হাজার ৯৩৩ জন।

অন্যদিকে, চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৬৫ জন। আর হাসপাতালে ভর্তি হয়েছেন ২২ হাজার ২৪৩ জন।