রাজবাড়ীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত
ফাইল ছবি
রাজবাড়ীতে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে পলাশ প্রামাণিক (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৩টার দিকে রাজবাড়ী-বালিয়াকান্দি সড়কের মাটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পলাশ রাজবাড়ী সদর উপজেলার বাগমারা গ্রামের আরজু প্রামাণিকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বালিয়াকান্দি থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস মাটিপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়।
এতে মোটরসাইকেলচালক পলাশ প্রামাণিক ঘটনাস্থলেই মারা যান।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পলাশ প্রামাণিকের মরদেহ উদ্ধার করে। মরদেহ মর্গে রাখা হয়েছে। বাসটি আটক করা হয়েছে।
তবে বাসের চালক পালিয়ে গেছেন