ঝিনাইদহে আধিপত্য নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, আহত ১০

ঝিনাইদহে আধিপত্য নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, আহত ১০

প্রতিকি ছবি

এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহে দুপক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার ফুরসন্দি ইউনিয়নের ধনঞ্জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রামবাসী সূত্রে জানা গেছে, সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে ওই গ্রামের জাহিদ বিশ্বাস ও শাহাবুর রহমানের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বৃহস্পতিবার সকালে ধনঞ্জয়পুর গ্রামের দুই পক্ষের লোকজন গ্রাম্য অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এতে আহত হন অন্তত ১০ জন।  

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান জানান, বেশ কয়েক দিন যাবৎ এলাকায় উত্তেজনা চলছিল।

সকালে খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সেখানে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে