নৌকায় করে ইরাকে যাওয়ার পর ২৩ পাকিস্তানি আটক

নৌকায় করে ইরাকে যাওয়ার পর ২৩ পাকিস্তানি আটক

ছবি: সংগৃহীত

নৌকায় করে ইরাকের গ্র্যান্ড ফো বন্দর উপকূলে যাওয়ার পর ২৩ পাকিস্তানিকে আটক করেছে দেশটির গোয়েন্দারা। আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) তাদের আটক করা হয়। নিরাপত্তাবাহিনীর একটি সূত্র সংবাদমাধ্যম ৯৬৪ মিডিয়াকে এ তথ্য জানায়।

গোপন তথ্য থাকায় পাকিস্তানিদের বহনকারী নৌকাটি উপকূলে নোঙর করার সঙ্গে সঙ্গে আটক করা হয় বলে জানিয়েছে একটি সূত্র। তাদের সবাইকে ফো পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে। কীভাবে তারা ইরাকে প্রবেশ করল এখন তাদের সেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তবে ২৩ পাকিস্তানিকে নিয়ে আসা নৌকাটি কোন জায়গা থেকে এসেছে এবং কীভাবে তারা ইরাকি জলসীমায় প্রবেশ করল সেটিও নিশ্চিত নয়।

এরআগে গত ফেব্রুয়ারি ইরাকের দিয়ালা পুলিশ একটি ট্যাংকার ট্রাক আটকায়। সেটির ভেতর লুকিয়ে থাকা ৪২ জনকে আটক করা হয়। তারাও সবাই পাকিস্তানি নাগরিক ছিলেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ওই সময় বলেছিল এটি একটি সংঘবদ্ধ পাচার চক্রের কাজ।

গত বছরের নভেম্বরে ইরাকের শ্রম মন্ত্রণালয় জানায়, বৈধ কাগজপত্র না থাকায় তারা ২০২৪ সালে ২০ হাজার এবং ২০২৫ সালে ১৪ হাজার বিদেশিকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে। ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, কেউ যদি কোনো কোম্পানি বা প্রতিষ্ঠান চালায় তাহলে সেখানে ৮০ শতাংশই ইরাকি থাকতে হবে।

সূত্র: ৯৪৬ মিডিয়া