পাঁচবিবিতে অসহায় ৬০ পরিবারের মাঝে গরু বিতরণ
সংগৃহীত ছবি
বৈশ্বিক মহামারীতে ক্ষতিগ্রস্ত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জয়পুরহাটের পাঁচবিবিতে অসহায় ৬০টি পরিবারের মাঝে গরু বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে এসডিএস এনজিওর প্রধান কার্যালয়ের সামনে এই বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
সমাজসেবা অধিদপ্তরের অর্থায়নে এবং এসডিএস এনজিওর সার্বিক তত্ত্বাবধানে জয়পুরহাট সদর উপজেলার প্রান্তিক কৃষক, প্রতিবন্ধী, সুবিধাবঞ্চিত, বিধবা ও স্বামী পরিত্যক্তা মহিলাদের জন্য গৃহীত ‘আয়বৃদ্ধিমূলক কর্মসূচীর মাধ্যমে জীবনমান উন্নয়ন প্রকল্প’-এর আওতায় এই সহায়তা প্রদান করা হয়।
গরুগুলো গরীব ও অসহায়দের হাতে তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জয়পুরহাট জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান।
এসডিএস-এর নির্বাহী পরিচালক আয়েশা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, জেলা ট্রেনিং অফিসার ডা. এস এম খুরশীদ আলম এবং জেলা সমাজসেবা অফিসের সহকারী পরিচালক শাহাদাত হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ, সংস্থার সহকারি পরিচালক আঞ্জুমান আফরোজ, প্রশাসনিক কর্মকর্তা মো. আতাউর রহমান লিটন ও সভানেত্রী গোলশান আরা গ্যালিন সহ এসডিএস-এর অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং উপকারভোগীরা।