বাগেরহাটে ইয়াবাসহ মাদককারবারি আটক
প্রতিকি ছবি
বাগেরহাটের শরণখোলায় অভিযান চালিয়ে ইয়াবাসহ আলআমিন হাওলাদার (৩৯) নামে এক মাদককারবারিকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার রাজৈর এলাকা থেকে মাদক বেচাকেনার সময় তাকে আটক করা হয়। এ সময় পলিথিনে মোড়া ৭৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়ে।
আটককৃত মাদককারবারি উপজেলার রাজৈর গ্রামের চাঁনমিয়া হাওলাদারের ছেলে
তাকে শুক্রবার দুপুরে বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম জানান, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শরণখোলা থানার এসআই মো. শিবলী রহমানের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার রাজৈর গ্রামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক বেচাকেনার সময় মাদককারবারি আল আমিন হাওলাদারকে পলিথিনে মোড়া ৭৭ পিস ইয়াবাসহ আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন মাদক ক্রেতা দৌড়ে পালিয়ে যায়।
ওসি আর জানান, গ্রেফতারকৃত আলামিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শুক্রবার দুপুরে বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।