রাজবাড়ীতে নেশাগ্রস্ত ছেলের হাতে মাকে হত্যার অভিযোগ
প্রতিকি ছবি
রাজবাড়ীর পাংশায় নেশাগ্রস্ত ছেলের হাতে মাকে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কসবামাজাইল ইউনিয়নের সুবর্ণখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তারা খাতুন (৪৫) পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের জাবেদ বিশ্বাসের স্ত্রী।
শুক্রবার (১৪ আগস্ট) সকালে পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়ন থেকে নিহত তারা খাতুনের মরদেহ উদ্ধার করে পাংশা মডেল থানা পুলিশ।
এ ঘটনায় নিহতের ছেলে রাজু বিশ্বাসকে আটক করেছে পুলিশ। ঘটনার পর তারা বেগমের স্বামী জাবেদ বিশ্বাস পলাতক রয়েছে।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, তারা খাতুনের ছেলে রাজু (২৮) ইয়াবা সেবন করতেন। এক পর্যায় রাজু শারিরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন।
তারা খাতুন ছেলের চিকিৎসার জন্য মোটরসাইকেলে কুষ্টিয়া জেলার বনগ্রাম এলাকায় উদ্দেশে রওনা হয়। তারা খাতুন ছাড়াই তার ছেলে রাজু বিশ্বাস খালার বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। সকালে তারা খাতুনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
এদিকে ঘটনার পর থেকে তারা খাতুনের স্বামী জাবেদ বিশ্বাসও পলাতক রয়েছে।
ঘটনাস্থলে পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপারসহ গোয়েন্দা পুলিশের সদস্যররা তদন্ত করছেন।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাঈনুল ইসলাম বলেন, আমরা নাদুরিয়া ঘাট এলাকা থেকে তারা বেগম নাম এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছি। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এটি হত্যার কারণে মৃত্যু অথবা সড়ক দুর্ঘটনায় মৃত্যু হতে পারে।
ওসি আরও বলেন, সড়ক দুর্ঘটনায় তারা খাতুন মারা গেলেও ছেলের উচিত ছিল সেটি কাউকে অবগত করা।
আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি। মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে।