বেগম খালেদা জিয়ার জন্মদিনে জয়পুরহাটে মিলাদ ও দোয়া
সংগৃহীত ছবি
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে জয়পুরহাটে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে জেলা বিএনপির কার্যালয়ে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ আয়োজন করা হয়।
এতে অংশ নেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, জেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক, সদস্য সচিব মনজুরে মওলা পলাশ, রেড ক্রিসেন্ট সোসাইটি জয়পুরহাট ইউনিটের ভাইস চেয়ারম্যান মতিয়র রহমান এবং সাধারণ সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান সুইটস, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব শরিফুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহুরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামস মতিন।
অনুষ্ঠানে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। মিলাদ ও মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া পরিচালনা করা হয়। মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি এবং দলের ঐক্য ও অগ্রগতি কামনা করা হয়।