বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামে দোয়া
সংগৃহীত ছবি
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামে মিলাদ মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বাদ আসর কুড়িগ্রাম সবুজ পাড়ায় জেলা বিএনপি কার্যালয়ে এ আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিবসহ জেলা মহিলা দল, জেলা যুবদল ও ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
অনুষ্ঠানে নেতাকর্মীরা দেশের গণতান্ত্রিক আন্দোলনে বেগম খালেদা জিয়ার অবদান এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার ভূমিকা নিয়ে আলোচনা করেন। পরে মিলাদ মাহফিল শেষে তার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।