আস-সুন্নাহ ফাউন্ডেশনে নিয়োগ, থাকছে থাকা-খাওয়ার সুবিধা

আস-সুন্নাহ ফাউন্ডেশনে নিয়োগ, থাকছে থাকা-খাওয়ার সুবিধা

আস-সুন্নাহ ফাউন্ডেশনের লোগো। ফাইল ছবি

আস-সুন্নাহ ফাউন্ডেশন ‘দাঈ’ পদে উদ্যমী ও নিষ্ঠাবান জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মানবসেবার দাওয়াহ কার্যক্রম পরিচালনা এবং উপকারভোগীদের কাছে নৈতিক ও ইসলামের শিক্ষা পৌঁছে দিতে এই নিয়োগ দেওয়া হবে। আপনি যদি আপনার মেধা ও সৃজনশীলতা দিয়ে দ্বীনি খিদমতে অংশ নিতে আগ্রহী হন, তবে আস-সুন্নাহ ফাউন্ডেশন আপনার অপেক্ষায় আছে।

এক নজরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

তথ্যের ধরন

বিবরণ

প্রতিষ্ঠানের নাম

আস-সুন্নাহ ফাউন্ডেশন

পদের নাম

দাঈ

পদসংখ্যা

৭ জন

চাকরির ধরন

বেসরকারি, ফুল টাইম

প্রার্থীর ধরন

নারী - পুরুষ

শিক্ষাগত যোগ্যতা

তাকমিল/কামিল/স্নাতকোত্তর ইন ইসলামিক স্টাডিজ

বেতন

১৮,০০০ - ২৫,০০০ টাকা

বয়সসীমা

নির্ধারিত নয়

সূত্র

প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তি

আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য

  • আবেদন পদ্ধতি: অনলাইনে।

  • কর্মস্থল: যে কোনো জায়গায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।

  • প্রার্থীকে অবশ্যই ধূমপানমুক্ত এবং সুন্নাহসম্মত জীবনযাপনে অভ্যস্ত হতে হবে।

  • মাঠ পর্যায়ের তথ্য সহজ ও হৃদয়স্পর্শী ভাষায় উপস্থাপন করতে হবে।

  • আস-সুন্নাহ ফাউন্ডেশনের লক্ষ্য ও আদর্শের প্রতি শ্রদ্ধাশীল এবং প্রয়োজনে ফিল্ড ভিজিট করার মানসিকতা থাকা।

  • আমানতদারিতার সাথে দায়িত্ব পালন ও প্রতিষ্ঠানের ভিশন বজায় রাখতে সচেতন হওয়া।

প্রার্থীর যোগ্যতা ও শর্তাবলি:

  • স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে তাকমিল/কামিল/মাস্টার্স ইন ইসলামিক স্টাডিজ।

  • ইসলামি জ্ঞান ও দাওয়াহ সম্পর্কে সুদৃঢ় ধারণা থাকতে হবে।

  • এমএস অফিস, গুগল ওয়ার্কস্পেস এবং এআই ইত্যাদি সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে।

  • কমিউনিকেশন স্কিলে পারদর্শিতা থাকা আবশ্যক।

  • মাঠপর্যায়ে দেশব্যাপী কাজ করার মানসিকতা ও শারীরিক সক্ষমতা থাকা থাকতে হবে।

প্রার্থীর দায়িত্ব কর্তব্যসমূহ:

  • আস-সুন্নাহ ফাউন্ডেশনের অধীনে দেশব্যাপী দাওয়াহভিত্তিক যাবতীয় কার্যক্রম পরিচালনা করতে হবে।

  • মানবসেবা বিভাগ কর্তৃক পরিচালিত স্বাবলম্বীকরণ প্রকল্প পরিচালনা করা।

  • মাঠপর্যায়ে উপস্থিত থেকে উপকারভোগীদের দ্বীনি-নৈতিক তদারকি করা।

  • আস-সুন্নাহ ফাউন্ডেশনের নীতি ও আদর্শ মেনে চলা।

অন্যান্য সুযোগ-সুবিধা

  • উম্মাহর জন্য কাজ করার সুবর্ণ সুযোগ।

  • মাসিক বেতন ১৮,০০০ – ২৫,০০০ টাকা।

  • থাকা-খাওয়ার সু-ব্যবস্থা।

  • বছরে দুটি ঈদ বোনাস।

  • বাৎসরিক বেতন বৃদ্ধির সুযোগ।

আবেদনের ঠিকানা: আস-সুন্নাহ ফাউন্ডেশন, প্লট- ৬২ ও ৬৪, রোড- ৩, ব্লক-এ, আফতাবনগর, ঢাকা-১২১২। আগ্রহী প্রার্থীগণ গুগল ফর্মটি পূরণ করুন। ফরম লিংক

আস-সুন্নাহ ফাউন্ডেশনের নিয়োগ বাছাই প্রক্রিয়া:

  • প্রাথমিক ইন্টারভিউ এবং প্রযুক্তিগত ও ইলমী যোগ্যতা যাচাইয়ের মাধ্যমে প্রার্থীদের সংক্ষিপ্ত তালিকা করা হবে।

  • সংক্ষিপ্ত তালিকায় অন্তর্ভুক্ত প্রার্থীদের ৩ দিনের আবাসিক ক্যাম্পে অংশ নিতে হবে।

  • ক্যাম্পের মূল্যায়নে ৭ জনকে ১ বছরের প্রকল্প-ভিত্তিক নিয়োগ দেওয়া হবে।

  • সন্তোষজনক কর্মদক্ষতার ভিত্তিতে ১ বছর পর চাকরি স্থায়ীকরণ হতে পারে।